MESSAGE FOR STUDENTS

প্রতিষ্ঠাতার বাণী প্রতিষ্ঠাতার বাণী

 

সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। জাতি গঠনে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। একবিংশ শতাব্দীতে বিশ্বের বুকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হলে প্রয়োজন শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা। শিক্ষার পূর্ব শর্ত হচ্ছে একটি আদর্শ ও যথার্থ শিক্ষা প্রতিষ্ঠান। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানই পারে শিশু-কিশোরদের মধ্যে শুপ্ত প্রতিভার যথার্থ বিকাশ ঘটাতে। শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয়ে, মেধায় ব্যক্তিত্বে ও সু-শিক্ষার উপযোক্ত পরিবেশ গঠনে ২০১৩ ইং সালে প্রতিষ্ঠা করা হয়েছে “আরিফ মডেল একাডেমি”। পরিপূর্ণ ও সমৃদ্ধ মানুষ হিসেবে ছাত্রছাত্রীদের গড়ে তোলার লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানে রয়েছে এক সুদুর প্রসারী পরিকল্পনা। এই পরিকল্পনা বাস্তবায়নের প্রথম থেকে ধাপে ধাপে অগ্রসর হতে আমরা বদ্ধ পরিকর। তাই আমি আপনাদের সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

প্রতিষ্ঠাতা পরিচালক

এস.এম. আরিফুল ইসলাম কাজল

বি.এস.এস (অনার্স) রাষ্ট্র বিজ্ঞান, এম.এস.এস, এল.এল.বি,­